অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় সময় টিভির সাংবাদিক ও ক্যামেরাপার্সনের উপর হামলা, ক্যামেরা ভাঙচুর প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২৫ রাত ০৮:০৩

remove_red_eye

৪২১

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার দৌলতখান উপজেলায় সংবাদ সংগ্ৰহ করতে গিয়ে সময় টেলিভিশনের সাংবাদিক ও ক্যামেরাপার্সনের উপর হামলা করা হয়েছে । এসময় তাদের ব্যবহৃত ক্যামেরাও ভাঙচুর করা হয়।  এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার সকালে ভোলার পেশাদার সাংবাদিকরা মানববন্ধন করে দ্রুত ওই হামলাকারী কে গ্ৰেফতারের দাবী জানান। এদিকে এ ঘটনায় শুক্রবার প্রথমে দৌলতখান থানায় একটি জিডি গ্ৰহণ করা হয়। পরে আজ শনিবার একটি মামলা গ্ৰহণ করে।

আহত সময় টেলিভিশনের সাংবাদিক নাছির উদ্দিন লিটন জানান, তিনি ও তার ক্যামেরাম্যানসহ শুক্রবার মৎস্য বিভাগের ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মাঝে বাছুর বিতরণের অনিয়মের তথ্য সংগ্রহ করতে  শুক্রবার বিকেল আনুমানিক তিনটার দিকে দৌলতখান উপজেলায়  ভবানীপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কাজী বাড়িতে তথ্য সংগ্রহের জন্য  যায়। এ সময় ওই বাড়ির দড়জায় পৌছালে   ওই বাড়ির বাসিন্দা ও ভবানীপুরে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাসেল কাজীর নেতৃত্বে বেশ কয়েকজন মিলে 'কেনো তাদের বাড়িতে নিউজ করতে গেছে' এ কথা বলে হামলা চালায়। এ সময় হামলাকারীরা সাংবাদিক নাছির লিটন ও ক্যামেরাম্যান উৎপল দেবনাথকে মারধর করতে করতে বাড়ির সামনের পাকা সড়কে নিয়ে যায়। এ সময় হাত থেকে ক্যামেরা ছিনিয়ে সড়কে আছড়ে ভাঙচুর করা হয়।  এসময় বেশ কিছু সময় সাংবাদিকদের অবরুদ্ব করে রাখে।
পরে স্থানীয়ের সহায়তায় উদ্ধার হয়ে তারা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ  প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ওই দিন বিকালে দৌলতখান থানা পুলিশ প্রথমে একটি সাধারণ ডায়েরী গ্ৰহণ করে। পরে আজ শনিবার দুপুরে ওই ঘটনায় দৌলতখান থানায় ৬ জনের নামে ও অজ্ঞাত ২০/২৫ জনের নামে আসামী করে একটি মামলা করা হয়েছে।
এ ব্যাপারে দৌলতখান থানার ওসি  মো. জিল্লুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় শনিবার একটি মামলা হয়েছে। এ ব্যাপারে তারা দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

এদিকে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বৃষ্টি উপেক্ষা করে ভোলা প্রেসক্লাবের সামনে ভোলা প্রেসক্লাব,টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে সময় টিভির স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন লিটন ও ক্যামেরাপার্সন উৎপল দেবনাথের উপর হামলার প্রতিবাদে  মানববন্ধন করেছে সাংবাদিকরা । ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ভোলায় টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত শতাধিক সাংবাদিক এতে অংশ নেন। এসময় বক্তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের উপর হামলাকারীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। 

ভোলা জেলা মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...