অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বাংলা বাজার দাখিল মাদ্রাসার আন্ত: ক্লাস ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৫ রাত ০৮:৩৬

remove_red_eye

৩৭৬

লালমোহন প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় ভোলার লালমোহনের এতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসার আন্ত: ক্লাস ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মাদ্রাসার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত আন্ত:ক্লাস ফুটবল প্রতিযোগিতায় সর্বশেষ দশম শ্রেণি ও অষ্টম শ্রেণি ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। সোমবার ফাইনাল খেলায় দশম শ্রেণি এক গোল প্রদান করলেও অষ্টম শ্রেণি কোন গোল প্রদান করতে পারেনি। ফলে দশম শ্রেণি  এক গোলের ব্যবধানে জয়লাভ করে এবং অষ্টম শ্রেণি রানার্সআপ হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার প্রদান করা হয়। খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা মো. জাহিদুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা মো, মতিউল ইসলাম, সহ-সুপার মাওলানা মো. ছালেহ উদ্দিন, শিক্ষক মাওলানা এরশাদ উল্যাহ, মাহবুবুর রহমান, মাওলানা হেলাল উদ্দিন, আল এমরান, মো. হেলাল উদ্দিন, আবু তাহের, ফরিদা ইয়াসমিন, আনোয়ার হোসেন, রিয়াদ উদ্দিনসহ বিভিন্ন অভিভাবক, দর্শকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

ভোলা জেলা লালমোহন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...