অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে রসুলপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৫ রাত ০৮:৪৪

remove_red_eye

৩০৩

ইসরাফিল নাঈম, চরফ্যাশন থেকে : ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রসুলপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার শশীভূষণে অবস্থিত রসুলপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে নবগঠিত এডহক কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। এসময় কোরআন তেলাওয়াত এর মধ্যে দিয়ে এডহক কমিটির নব-নির্বাচিত সভাপতি ও চরফ্যাশন কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরণকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী মহল ফুলেল সংবর্ধনা জানিয়ে বরণ করে নেয়।

পরিচিতি ও মতবিনিময় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়েদুল হক সেলিম অনুষ্ঠানের  সভাপতিত্ব করে তার বক্তব্যে বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের দাবীদাওয়া পেশ করেন। পরে এডহক কমিটির নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট হযরত আলী হিরণ বিদ্যালয়টি পরিদর্শন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়ে অতি দ্রুত বাস্তবায়ন করার আশ্বাস প্রদান করেন। এসয়ম শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ের পক্ষে থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অ্যাডভোকেট হযরত আলী হিরণ আরো বলেন, বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়নে আমরা আন্তরিকভাবে কাজ করবো। শিক্ষার্থীদের পাঠদানে গুণগত পরিবর্তন আনতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ.কে এম আবুল খায়ের, শশীভূষণ থানার অফিসার ইনর্চাজ তারিক হাসান রাসেল, উপসহকারী প্রকৌশলী মনির হোসেন প্রমুখ।

মোঃ ইয়ামিন চরফ্যাসন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...