বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৪৪
২১৫
বাংলার কণ্ঠ ডেস্ক : রাষ্ট্র নাগরিকদের গুম করছে এবং সব শক্তি দিয়ে ঘটনা ঢাকার চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে তিনি এ দাবি করেন।
একইসঙ্গে স্থায়ী গুম কমিশন গঠনের দাবি জানান।
তাসনিম জারা বলেন, গুম হওয়া পরিবারের মানুষরা প্রতিনিয়ত শঙ্কার মধ্যে থাকে। অভ্যুত্থানের পরেও রাষ্ট্র কিংবা প্রশাসন তাদের সন্ধান দিতে পারছে না, যা একটি বড় ব্যর্থতা। এনসিপি সবসময় গুম হওয়া পরিবারগুলোর পাশে থাকবে।
তিনি আরও অভিযোগ করেন, গুম হওয়া ব্যক্তিদের তথ্য সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন।
গুমের ঘটনাগুলো তদন্তের জন্য একটি স্থায়ী গুম কমিশন গঠনের দাবি জানিয়ে তাসনিম জারা বলেন, কমিশনের কাছে সব রেকর্ডে প্রবেশাধিকার থাকতে হবে যেন তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। নষ্ট হওয়া তথ্য উদ্ধার করতে হবে এবং যেগুলো উদ্ধার সম্ভব নয় সেগুলো কীভাবে ধ্বংস হলো তার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত