অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হবে: শামা ওবায়েদ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৫১

remove_red_eye

১৭৯

বাংলার কণ্ঠ ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, শেখ হাসিনার সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হবে।

শিক্ষাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আগামীর শিক্ষানীতি প্রণয়ন করা হবে।  

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে নিজ নির্বাচনী এলাকা জেলার ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালনা পর্ষদ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সভা শুরুর আগে শামা ওবায়েদকে কলেজ পরিচালনা পর্ষদ কমিটির নতুন সভাপতি হিসেবে ফুল দিয়ে বরণ করে নেন অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান।  

শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছর দলমত নির্বিশেষে সব জনগণ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। এমন অবস্থায় মানুষের মধ্যে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জেগেছিল। এই জন্য গত বছর জুলাই-আগস্ট মাসে আমরা অনেক ছাত্র-জনতা ও শিশুকে হারিয়েছি। তাদের রক্তের বিনিময় ফ্যাসিবাদ মুক্ত ও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ ও গণতন্ত্র ফিরে পেয়েছি। আজকে সেই সব ছাত্র-জনতা ও শিশুদের স্মরণ করছি।

নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহীন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর প্রমুখ।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...