বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২৫ রাত ০৮:০৬
২৯৭
বাংলার কণ্ঠ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে বরখাস্ত করার ঘোষণা দেওয়ার পর মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ব বাজারে সোনার দাম বেড়ে দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ হয়েছে। অনেকে মনে করছেন, ট্রাম্পের এই পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাকে ক্ষুণ্ন করবে এবং মার্কিন সম্পদের ওপর মানুষের আস্থা কমিয়ে দেবে।
এদিন স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৩৭৮ দশমিক ৬৪ ডলার হয়েছে। এর আগের সেশনে দাম পৌঁছায় ৩ হাজার ৩৮৬ দশমিক ২৭ ডলারে, যা ১১ আগস্টের পর সর্বোচ্চ।
তাছাড়া ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন সোনার মূল্য শূন্য দশমিক তিন শতাংশ বেড়ে ৩ হাজার ৪২৬ ডলার হয়েছে।
সোমবার ট্রাম্প বন্ধকি ঋণ সংক্রান্ত অনিয়মের অভিযোগে কুককে বরখাস্ত করার মতো নজিরবিহীন পদক্ষেপ নেন।
সুইসকোট ব্যাংকিং গ্রুপের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বলেন, কিছু বিনিয়োগকারী ট্রাম্পের এই পদক্ষেপকে ফেডারেল রিজার্ভের সদস্যদের মধ্যে একটি সংখ্যাগরিষ্ঠতা (সুদের হার কমানোর পক্ষে) নিশ্চিত করার প্রচেষ্টা হিসেবে দেখছেন। তিনি আরও বলেন, এতে ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠছে এবং বাজারে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, যা বিনিয়োগকারীদের সোনা কিনতে উৎসাহিত করছে।
যখন সুদের হার কম থাকে এবং অর্থনৈতিক অনিশ্চয়তা থাকে, তখন সাধারণত সোনার মতো নন-ইয়েল্ডিং সম্পদের (যে সম্পদ থেকে কোনো সুদ বা লভ্যাংশ আসে না) দাম বাড়ে।
এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড এসপিডিআর গোল্ড ট্রাস্ট জানিয়েছে, তাদের হাতে থাকা সোনার পরিমাণ সোমবার শূন্য দশমিক ১৮ শতাংশ বেড়ে ৯৫৮ দশমিক ৪৯ মেট্রিক টন হয়েছে, যা শুক্রবার ছিল ৯৫৬ দশমিক ৭৭ টন।
ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল শুক্রবার ইঙ্গিত দিয়েছিলেন যে আগামী মাসে সুদের হার কমানো হতে পারে। তিনি বলেছিলেন, চাকরির বাজারে ঝুঁকি বাড়ছে, তবে মূল্যস্ফীতি এখনো একটি হুমকি।
ডি কাসা আরও বলেন, বাজার ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমানোর আশা করছে। যদি আরও বড় ধরনের কমানো হয়, তবে তা সোনার জন্য আরও সহায়ক হবে। তবে আমি এমনটা হওয়ার সম্ভাবনা দেখছি না।
এদিকে হংকংয়ের শুমারি ও পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, জুলাই মাসে হংকংয়ের মাধ্যমে চীনের সোনা আমদানি জুন মাসের তুলনায় ১২৬ দশমিক ৮১ শতাংশ বেড়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত