অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে সরকারি চাল নামিদামি ব্রান্ডের নকল বস্তায় ভরে বিক্রি, লাখ টাকা জরিমানা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২৫ রাত ০৮:২২

remove_red_eye

২৫২

আকবর জুয়েল,লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় টিআর প্রকল্পের চাল নূরজাহান ও বকমার্কা স্বর্ণা চালের নকল বস্তায় ভরে বাজারে বিক্রির জন্য প্রস্তুতি ও নকল বস্তা বিক্রির দায়ে মোট তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এমন সংবাদের ভিত্তিতে পৌরশহরের ওয়েস্টার্ণ পাড়া ও শুটকি পট্টিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।

এ সময় টিআর প্রকল্পের চাল অবৈধভাবে অন্য ব্রান্ডের বস্তায় ভরে বাজারজাতকরণের লক্ষ্যে প্রস্তুত করায় মুন্সি এন্টারপ্রাইজের মালিক মো. হাবিবুর রহমানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নূরজাহান, বকমার্কা ও অন্যান্য চালের নকল বস্তা বিক্রি করায় পৌরশহরের মেসার্স সিরাজ স্টোরকে ৩০ হাজার ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।

এ সময় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও লালমোহন থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 


লালমোহন মোঃ ইয়ামিন



আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...