অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় গ্রাম-পুলিশের বসতঘরে হামলা ভাংচুর আহত-৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২৫ রাত ০৮:২৭

remove_red_eye

৩৫৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতঘরে ভাংচুর, লুটপাট ও নারীসহ ৪জন কে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ২৬ই আগষ্ট সকালে পশ্চিম ইলিশা ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 
ঘটনাসূত্রে জানা যায়, পশ্চিম ইলিশা ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ ইয়াছিন চকিদার গংদের সাথে পাশ্ববর্তী ছাদেক মাঝি গংদের সাথে বিরোধ চলছে আসছে।  এ বিরোধের জের ধরে ছাদেক মাঝি গংরা ভাড়াটিয়া সন্ত্রাসী এনে ইয়াছিন চকিদার ও আবুল কাশেমের বসতঘরে হামলা ও লুটপাট চালায় এতে বাঁধা দিতে গিয়ে ইয়াছিন চকিদার, নুরজাহান, আয়েশা, আনোয়ারা হামলার শিকার হয়। বর্তমানে তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন৷ 
 
ইয়াছিন চকিদার জানান, ছাদেক মাঝির ছেলে হাসান, হারুন, রহিজলের ছেলে সালাম, আলামিনসহ সংবদ্ধ একটি গ্রুপ লাঠিসোঁটা নিয়ে আমাদের বাড়ীতে হামলা করে। আমরা বাঁধা দিলে আমাদের মারধর করে ঘরে আগুণ দিয়েছে। 
ইয়াছিন চকিদার আরো বলেন, আমি আমার জমিতে দুইটি ঘর উত্তোলন করেছি সে ঘর তারা লুটপাট করে নিয়ে গেছে। 
এদিকে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের বাসায় গেলে তাদের পাওয়া যায়নি তবে অভিযুক্ত হারুনের ছেলে শুভ বলেন, ইয়াছিন চকিদাররা গতকাল আমাদের জমিতে জোরপূর্বক ঘর উত্তোলন করেছে সে ঘর আজ এখানের লোকজন এসে ভেঙ্গে নিয়ে গেছে।  জোরপূর্বক ঘর উত্তোলন করলে আইনি ব্যবস্থা নিবেন কিন্তু ভেঙ্গে নিলেন কেন এর কোন উত্তর দিতে পারেনি শুভ। 
এ ঘটনায় সঠিক বিচার দাবী করেছে ভুক্তভোগী গ্রাম পুলিশের পরিবার। তবে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ভোলা সদর মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...