বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২৫ রাত ০৮:৩০
৩৪৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, মতবিনিময় ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৬ আগষ্ট (মঙ্গলবার) ভোলা সরকারি মহিলা কলেজে দূর্নীতি দমন কমিশনের উদ্যোগে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ মোজাহার আলী সরদার।

এ সময় উপস্থিত ছিলেন উপ সহকারী পরিচালক ইমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোবাশ্বের উল্যাহ চৌধুরী।সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর পারভিন আখতার। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক কামরুল আহসান এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ মনিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য জিনাত রেহানা, শিক্ষক মহিউদ্দিন, আলহাজ্ব মোঃ ফয়সেল, সাংবাদিক নাসির লিটন, মোঃ হোসেন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ ।
বিতর্ক প্রতিযোগিতায় জেলার পাঁচটি উপজেলা অংশগ্রহন করে। দৌলতখান জয়নাল আবেদীন ল্যাাবরেটরি স্কুল, বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, তজুমদ্দিন সম্বুপুর মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও চরফ্যাশন সরকারি টি ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়। সেমি ফাইনালে বিতর্কের বিষয়বস্তু ছিলো "প্রযুক্তির সর্বাত্বক ব্যবহারই পারে দূর্নীতি মুক্ত দেশ গড়তে"। ফাইনালে বিতর্কের বিষয়বস্তু ছিলো "নৈতিক মূল্যবোধের অভাবই মানসম্পন্ন শিক্ষার অন্তরায়"।বিতর্কে চ্যাম্পিয়ন হয় চরফ্যাশন সরকারি টি-ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়। রানার আপ হয় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করে টি ব্যারেট এর শিক্ষার্থী দ্রব দাস ধনি। বিচারকের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ডঃ আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক মোঃ বাছেদ হোসেন ও কবি সুবর্ণা ফারহানা চৌধুরী।
বিতর্ক শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদানের পাশাপাশি দুদকের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক