লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২৫ রাত ০৯:৫৪
২৬১
লালমোহন প্রতিনিধি: ঢাকা-লালমোহন নৌরুটের এমভি মানিক-১১ লঞ্চ থেকে ঝাঁপ দেয়ার তিনদিন পর মেঘনা নদীতে সন্ধান মিলেছে নিখোঁজ যুবক মো. খলিলের মরদেহের। মঙ্গলবার বিকেলে দৌলতখানের চরপাতা এলাকার মেঘনা নদীতে ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে দৌলতখান থানা ও নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। মো. খলিল লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, গত শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি মানিক-১১ লঞ্চটি কালিগঞ্জ এলাকায় পৌঁছালে ওই লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেন খলিল নামে এক যুবক। এরপর তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। তবে মঙ্গলবার বিকেলে দৌলতখান থানা থেকে আমাকে জানানো হয় তারা নদীতে একটি মরদেহ পেয়েছেন। পরে বিষয়টি আমি নিখোঁজ যুবক খলিলের স্বজনদের জানালে তারা দৌলতখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে ওই যুবকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করবে সংশ্লিষ্ট থানা।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত