অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাসনে সুপারি পাড়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-১৫

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২৫ রাত ১০:১২

remove_red_eye

২১০

চরফ্যাশন প্রতিনিধি :  ভোলার চরফ্যাসনে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২ টার দিকে ভোলার চরফ্যাসন উপজেলার ওমরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে গরীব ব্যাপারী বাড়িতে সানু বেপারী গং ও আবুল হাসনাথ বেপারী গং এর মধ্যে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন, সবুজ (৩৫), রুহুল আমিন(৬০) তানজিম (১৪), কবির(৪০) বিলকিস (৫০), মোরশেদা (৩০), হাসনাইন, নজরুল, খালেদা,লিমা,লিপি,মিনারা,আবুল হাসনাথ, মমতাজ(৩৫), আপনান। আহতরা একই বাড়ির বাসিন্দা ও পরস্পর আত্মীয় স্বজন। পরে প্রতিবেশি ও আত্মীয় স্বজনেরা আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করে। 
হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানাযায়, আহতদের মধ্যে সবুজ ও রুহুল আমিনের মাথায় গুরুতর আঘাত থাকায় তারা চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। 
স্থানীয়রা জানান, গরীব বেপারী বাড়িতে ১৮-২০ টির মতো ঘর রয়েছে। আগে থেকেই নিজেদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ আছে। আমরা চিৎকার, চেচামেচি শুনে গিয়ে দেখি  উভয় পক্ষের ২৫-৩০ জন মারামারিতে লিপ্ত, কেউ কেউ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে রয়েছে । প্রায় ২৫-৩০ মিনিট লেগেছে সংঘাত থামাতে। 
আহত সানু বেপারী পক্ষের রুহুল আমিনের স্ত্রী কহিনুর বেগম বলেন, বাড়িতে আবুল হাসনাথ পক্ষের বর্ষা আক্তার আমাদের গাছ থেকে সুপারি পাড়ে , এতে আমার দেবর কবির বাধা দিলে বর্ষার মা মমতাজ তর্কে জড়ায়, গালিগালাজ করে, এক পর্যায়ে প্রতিপক্ষের বাবু আমার দেবরের ছেলে তামিমকে মারধর করলে মারামারি শুরু হয়। 

একই বাড়ির মিনারা বেগম বলেন, সুপারি পাড়াকে কেন্দ্র করে এত বড় সংঘাত কাম্য নয়। উভয় পক্ষই উত্তেজিত ছিলো, যা বড় সংঘর্ষে রূপ নেয়। চরফ্যাসন থানার অফিসার ইন চার্জ(ওসি) বলেন,  উভয় পক্ষের অভিযোগ পেয়েছি, পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...