বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:০৫
৩৪৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার দৌলতখানের মেঘনা নদীতে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ১৪ জেলেসহ ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ জেলে মোঃ হাসান ( ৪০) কে আহত অবস্থায় উদ্ধারের পর মারা যান।
শনিবার ওই ট্রলার টি ডুবে ছিল। বুধবার জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত দেব বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত জেলে পরিবারকে সরকারি সহায়তা দেয়া হবে। ওই জেলের নিজস্ব কোন জমি জমা না থাকায় জানাজা শেষে চরপাতা শ্বশুরবাড়িতে তা তাকে দাফন করা হয়। স্ত্রী হাজেরা বেগম জানান, তার স্বামী গেল শনিবার ইসমাইল মাঝির ট্রলারে মাছ ধরতে যান। দুপুর আড়াটার দিকে ওই ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ওই দিন ১৩ জেলে উদ্ধার পেলেও তার স্বামীকে পাওয়া যায় নি। পর দিন তার স্বামীকে আহত অবস্থায় উদ্ধার করার পর প্রথমে নোয়াখালী মাইজদি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতিতে ডাক্তার ঢাকায় রেফার করেন। পরের দিন তাকে ঢাকা মিডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি । এলাকার মৎস্যজীবী সমিতির নেতা হাজি সেলিম জানান, ঝড়ের কবলে পড়া ইসশাইল মাঝির ট্রলারটি উদ্ধার করা হয়। ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সম্পাদক শেখ মামুন ওই বাড়িতে গিয়ে অসহায় পরিবারকে শান্তনা দেন । দ্রুত ওই পরিবারকে সহযোগিতা করতে প্রশাসনের কাছে দাবি জানান তিনি। নদী ভাঙনের পর ২০ বছর আগে শ্বশুর বাড়ি চলে আসেন হাসান। তার জমিজমা কিছু নেই। বর্তমানে দুই মেয়েকে বিয়ে দেয়ার কথাবর্তা চলছিল । এ অবস্থায় মারা যান জেলে হাসান।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত