বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৫ রাত ১১:৪১
২৬১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মনপুরা উপজেলায় ব্যবসায়ী আলাউদ্দিন হত্যা মামলায় আবু কালাম (৩৯) নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে আসামি জয়নাল, এসও কামাল ও রনিকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার ভোলার চরফ্যাশনের চৌকি আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ অক্টোবর রাত সোয়া ১১টার দিকে মনপুরার চর ফয়জুদ্দিন এলাকায় আলাউদ্দিনকে নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আলাউদ্দিন স্থানীয় ফকিরহাট বাজারে সার ও কীটনাশকের ব্যবসা ও ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংক পরিচালনা করতেন। পূর্ব শত্রুতার জেরে আবু কালামসহ কয়েকজন পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই জাফর তিনজনকে আসামি করে মনপুরা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে আবু কালাম ও মাকসুদকে গ্রেপ্তার করে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী পাশের পুকুর থেকে হত্যার কাজে ব্যবহৃত দুটি ছোরা উদ্ধার করে। তদন্ত শেষে সাতজনকে আসামি করে দুটি পৃথক চার্জশিট আদালতে দাখিল করে পুলিশ। এর মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক ও তিনজন অপ্রাপ্তবয়স্ক আসামি ছিলেন।
বুধবার প্রাপ্তবয়স্ক চার আসামির মধ্যে আদালত আবু কালামকে যাবজ্জীবন দণ্ড দেন এবং বাকি তিনজনকে বেকসুর খালাস দেন। অপরদিকে অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার ভোলার শিশু আদালতে এখনও চলমান রয়েছে।
আসামি পক্ষে আইনজীবী ছিলেন এ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাডভোকেট হযরত আলী হিরণ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত