অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০১৯ রাত ১০:২৩

remove_red_eye

১২৫৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : “নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুকি হ্রাস করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ররিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও বেসরকারী এনজিও কোষ্ট ট্রাস্টে,ব্রাক,জাগোনারী,সহযোগীতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি বিভিন্ন ব্যানার ফ্যাস্টুল নিয়ে বিভিন্ন স্কুল ও স্বেচ্ছাসেবকদের অংশ গ্রহনে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে দিবসটি শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা: মো: মোজাহিদুল ইসলাম,ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, উপ-পরিচালক ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা এবিএম আকরাম হোসেন,ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকির হোসেন,জেলা রেড ক্রিসেন্টের সম্পাদক আজিজুল ইসলাম, ব্রাক প্রতিনিধি আশরাফ হোসেন, কোষ্টট্রাস্ট উর্ধ্বতন প্রকল্প সমন্ময়কারী মো: জহিরুল ইসলাম প্রমুখ।
এসময় বিল্ডিং কোর মেনে অবকাঠোমো নির্মানের আহবান জানিয়ে বলেন, বাংলাদেশ দুর্যোগ প্রবন দেশ। যদি আমরা নিয়ম মেনে ভবন নির্মান করি তবে দুর্যোগে ক্ষয়ক্ষতি কম হবে। আমরাও কম ক্ষতিগ্রস্থ হবো। আলোচনা সভাশেষে ফায়ার সার্ভিস দুর্যোগে করনীয় বিষয়ক মহড়া দেয়। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে অলোচনা সভা করে রেড ক্রিসেন্ট।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...