বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৩৮
২৪৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখানে উপজেলায় পানিতে ডুবে দুই খালতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। চরখলিফা ইউনিয়নের দিদারউল্লাহ গ্রামের ৬নং ওয়ার্ডের হজু পাটোয়ারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ এমন মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। দুই মায়ের বুকফাটা চিৎকারে ভারী হয়ে উঠছে আশপাশের পরিবেশ। প্রতিবেশীরাও কান্নায় ভেঙে পড়েন।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে তারা নিখোঁজ হওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে পুকুর থেকে উদ্ধার করা হয়।
মারা যাওয়া শিশু দুটি হলেন- দিদারউল্লাহ গ্রামের মো. শাকিলের মেয়ে ফাতেমা (৬) ও মো. হোসেন এর মেয়ে জোবায়দা (৪)। তারা দু’জন আপন খালতো বোন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার বিকেলে তারা বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। ধারণা করা হচ্ছে , সকলের অগোচরে একপর্যায়ে দুই খালতো বোন বসতঘরের পাশে থাকা পুকুরে পড়ে ডুবে যায় । পরিবারের সদস্যরা তাদেরকে অনেক খোঁজাখুঁজি শুরু করেন। কোথায়ও খুঁজে না পেয়ে গ্রামে মাইকে প্রচার শুরু করেন। দীর্ঘ ৬ থেকে ৭ ঘন্টা পর অবশেষে রাত ১০ টার দিকে জোবায়দাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর সাড়ে ১০টার দিকে অনেক খুঁজাখুঁজির পর ফাতেমাকেও পুকুরের গভীর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদেরকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ বোনকে মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান , এ ঘটনায় ঘটনায় দৌলতখান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত