অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত দুগ্ধজাত পণ্যের ভিন্নধর্মী মেলা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৫৩

remove_red_eye

৩৫২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেলো উদ্যোক্তাদের উৎপাদিত দুগ্ধজাত পণ্যের এক ব্যতিক্রমী মেলা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ফ্যাসন স্কয়ার চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রাজন আলী।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর “ নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন ” উপ-প্রকল্পের আওতায় পরিবার উন্নয়ন সংস্থার আয়োজনে দিনব্যাপী এ মেলায় অংশগ্রহণ করে চরফ্যাশন ও লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০টি দুগ্ধজাত পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান।
সকালে শুরু হয়ে মেলা চলবে বিকেল ৫টা পর্যন্ত। মেলায় প্রদর্শিত হয় গরু ও মহিষের দুধ থেকে তৈরি নানা ধরনের পণ্য, যার মধ্যে ছিলো — দেশি ঘি, দই, ছানা, রসমালাই, সর মালাই, ক্ষিরপুলি ও অন্যান্য ঐতিহ্যবাহী মিষ্টান্ন। প্রতিটি স্টলেই পণ্যের উপর ২৫ শতাংশ বিশেষ ছাড় দেয়া হয়, যা সাধারণ ভোক্তাদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মামুন হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নুরুল আমিন শাহ, পরিবার উন্নয়ন সংস্থার সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডাঃ মোঃ ছাদ্দাম হোসেনসহ অন্যান্যরা।
এসময় তারা বলেন, “এ ধরনের মেলা শুধু স্থানীয় খামারিদের আয় বৃদ্ধির সুযোগই তৈরি করে না, বরং নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্যপণ্য ভোক্তাদের হাতে পৌঁছাতে সাহায্য করে। এছাড়া, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে"।
অপরদিকে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে, যাতে স্থানীয় খামারিরা বাজারে স্থায়ী অবস্থান তৈরি করতে পারেন এবং ভোক্তারাও স্বাস্থ্যসম্মত ও ঘরোয়া পণ্যের প্রতি আগ্রহী হন এমনটাই বলেন আয়োজকরা।

ভোলা সদর মোঃ ইয়ামিন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...