অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বোরহানউদ্দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে আগস্ট ২০২৫ রাত ১১:৪৯

remove_red_eye

২৬৯

অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন করার দায়ে ১১ হাজার টাকা জরিমানা


মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন : ভোলার  বোরহানউদ্দিন উপজেলার পৌর বাজারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার  দুপুরে  বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ্জামান এর নেতৃত্বে  জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাগর মল্লিক  এর  উপস্থিতিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ-সময় বোরহানউদ্দিন উপজেলার পৌর বাজার, উত্তর বাসস্ট্যান্ডের বিভিন্ন  খাবার হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে বিসমিল্লাহ হোটেল, মায়ের দোয়া হোটেল,  জাহান হোটেল এবং ইসলামিয়া হোটেলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান। 
এসময় হোটেল গুলোর ফ্রিজে রাখা বাসী খাবার, রান্না করা তরকারির সাথে কাঁচা মাছ- মাংস ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন করার দায়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
খাবার হোটেল পরিচালনায় পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, এবং গুনগত মানের খাবার বিক্রি করতে  তাদের কে পরামর্শ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার  মোঃ রায়হান - উজ্জামান।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...