অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বাড়ির সামনে থেকে ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

মো: ইয়ামিন

প্রকাশিত: ৩০শে আগস্ট ২০২৫ দুপুর ১২:১২

remove_red_eye

৩৬০

মো: ইয়ামিন: ভোলার সদর উপজেলার কালিবাড়ি রোড এলাকায় নিজ বাড়ির সামনে থেকে মো. সাইফুল্লাহ আরিফ (৩০) নামের এক ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে সদর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মসজিদ-ই নববীর পাশের বাসভবনের সামনে তার মরদেহ পাওয়া যায়।

নিহত আরিফ ভোলা সদর উপজেলা ছাত্রলীগের নিষিদ্ধ কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি ওই এলাকার বাসিন্দা মো. বশির উদ্দিন মাস্টারের একমাত্র ছেলে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শংকর তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্টে মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তদন্ত চলমান রয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহতের বাবা মো. বশির উদ্দিন বলেন, রাতে আরিফ তার নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। ভোরে ফজরের নামাজের জন্য বের হয়ে দেখি, বাসার কেচিগেটের সামনে ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। আমার একমাত্র ছেলেকে এভাবে মেরে ফেলা হয়েছে। আমি এ হত্যার সুষ্ঠু বিচার চাই।

নিহতের মা রাবেয়া বসরী জানান, রাত ১টার দিকে আরিফ বলে ‘মা শরীরটা ভালো লাগছে না, একটু পানি দাও।’ আমি পানি দিয়ে দিই, সে পানি খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। ভোরে স্বামীর চিৎকারে বের হয়ে দেখি, ছেলের মরদেহ রাস্তায় পড়ে আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ এলাকায় বেশ সক্রিয় ছাত্রলীগ নেতা ছিলেন। দলীয় কোন্দল বা ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভোলা সদর মোঃ ইয়ামিন ভোলা জেলা

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...