তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে জুলাই ২০২০ রাত ১১:০৭
৯৭০
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে সপ্তম শ্রেণিতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে জোড়পূর্বক তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনকে অভিযুক্ত করে তজুমদ্দিন থানায় অভিযোগ করলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে।
ছাত্রীর মা সেলিনা আক্তার জানান, শুক্রবার বেলা ১১ টার দিকে তার শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিতে পড়–য়া মেয়ে (১২) গোসল করতে পুকুর ঘাটলায় যায়। এরপর দীর্ঘ সময় সে বাসায় ফিরে না আসায় তারা খোজাখুজি করতে থাকেন। পরে তাদের প্রতিবেশী সজিবকে জিজ্ঞেস করলে সজিব জানান, লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জিএম বাজার সংলগ্ন আঃ মালেকের ছেলে মোঃ বেলাল হাসান তাকে জোড়পূর্বক তুলে নিয়ে যায়। এঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে এসআই শামীম শম্ভুপুর ইউনিয়নের কেরামত আলী পাটওয়ারী বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত বেলাল হাসানের বড় ভাই এমরানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক বলেন, অপহৃতার পিতার অভিযোগের আলোকে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অপহৃতাকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ, ছাত্রী অপহরকারী বেলাল হাসান ইতিমধ্যে শম্ভুপুর ইউনিয়নে আরেকটি বিবাহ করেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত