অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনে সপ্তম শ্রেণির ছাত্রী অপহরণ,আটক-১

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২০ রাত ১১:০৭

remove_red_eye

৯৩৬

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে সপ্তম শ্রেণিতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে জোড়পূর্বক তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনকে অভিযুক্ত করে তজুমদ্দিন থানায় অভিযোগ করলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে।

ছাত্রীর মা সেলিনা আক্তার জানান, শুক্রবার বেলা ১১ টার দিকে তার শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিতে পড়–য়া মেয়ে (১২) গোসল করতে পুকুর ঘাটলায় যায়। এরপর দীর্ঘ সময় সে বাসায় ফিরে না আসায় তারা খোজাখুজি করতে থাকেন। পরে তাদের প্রতিবেশী সজিবকে জিজ্ঞেস করলে সজিব জানান, লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জিএম বাজার সংলগ্ন আঃ মালেকের ছেলে মোঃ বেলাল হাসান তাকে জোড়পূর্বক তুলে নিয়ে যায়। এঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  অভিযোগ পেয়ে এসআই শামীম শম্ভুপুর ইউনিয়নের কেরামত আলী পাটওয়ারী বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত বেলাল হাসানের বড় ভাই এমরানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক বলেন, অপহৃতার পিতার অভিযোগের আলোকে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অপহৃতাকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ, ছাত্রী অপহরকারী বেলাল হাসান ইতিমধ্যে শম্ভুপুর ইউনিয়নে আরেকটি বিবাহ করেন।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...