অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে আগস্ট ২০২৫ রাত ১১:২৪

remove_red_eye

২৩১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ভোলা জেলা উত্তর কমিটির আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর । বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি সহকারী সেক্রেটারী মাওলানা ওবায়েদ বিন মোস্তফা। এ সময় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, প্রচার সম্পাদক এইচএম ইব্রাহিম আরিফ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আবু তৈয়ব, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম পাটোয়ারী, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান চৌধুরী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদ। ‎
‎ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সাবেক দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মুফতি সাইফুল ইসলাম, ‎ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদ মোঃ হাবিবুল্লাহ বাহারী, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, দাওয়া সম্পাদক হোসাইন আহমেদ শাহিন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক সাকিব আহমদ জোবায়ের, অর্থকল্যাণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মদ জাবের হোসেনসহ জেলা ও থানা শাখার প্রমূখ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার,সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফ ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান।
ছাত্র সমাবেশে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।


ভোলা সদর মোঃ ইয়ামিন



আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...