অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ৫০০ ছুঁয়েছে করোনা আক্রান্তের সংখ্যা

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২৮শে জুলাই ২০২০ সকাল ১০:৩৪

remove_red_eye

১১১৯

অচিন্ত্য মজুমদার : ভোলায় বিশিষ্ট তবলা শিল্পী ভাস্কর মজুমদার ও সিভিল সার্জেন কার্যালয়ের ড্রাইভারসহ নতুন করে আরো ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৬ জন, বোরহানউদ্দিনে ১ জন ও লালমোহন উপজেলায় ৩ জন রয়েছে। এনিয়ে জেলায় গত সাড়ে ৪ মাসে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫০০ জনে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৫ জনের। মঙ্গলবার সকালে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৫০০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪৮ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ২২৩ জনের মধ্যে সুস্থ ১৫৭ জন। দৌলতখানে আক্রান্ত ৩৭ জনের মধ্যে সুস্থ ৩০ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৬৫ জনের মধ্যে সুস্থ ৪১ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪১ জনের মধ্যে সুস্থ ২৭ জন, লালমোহনে আক্রান্ত ৫১ জনের মধ্যে সুস্থ ৩৬ জন, চরফ্যাশনে আক্রান্ত ৫৪ জনের মধ্যে সুস্থ ৩৯ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ২৯ জনের মধ্যে সুস্থ ১৮ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত¡াবধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৫ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এপর্যন্ত ৪ হাজার ৪৪০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা, বরিশাল ও ভোলা ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রির্পোট এসেছে ৪৩৮০ জনের। এছাড়া ৬০ জনের রির্পোট এখনো অপেক্ষমান আছে।    

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...