অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

নির্বাচন ঘিরে ‘ষড়যন্ত্রের জাল’ বোনা হচ্ছে: তারেক রহমান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:২৫

remove_red_eye

২২৫

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে এক ‘অদৃশ্য শক্তি’ কাজ করছে এবং ‘নানা রকম ষড়যন্ত্রের জাল বোনা’ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই ষড়যন্ত্র মোকাবিলায় জনগণের সঙ্গে দলের সম্পর্ক স্থাপনের ওপর জোর দিয়েছেন, একইসঙ্গে নেতাকর্মীদেরও সতর্ক থাকার আহ্বান জানান।

রোববার (৩১আগস্ট) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তারেক রহমান এ আহ্বান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার অন্যতম প্রধান উপায় হলো জাতীয় নির্বাচন। প্রায় এক বছর আগে আমি বলেছিলাম আগামী নির্বাচনকে ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে। জনগণ লক্ষ্য করতে শুরু করেছে। নির্বাচনের মাধ্যমে জনগণের বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করা, এর ক্ষেত্র প্রস্তুতে অশুভ শক্তির অপতৎপরতা সাম্প্রতিক সময়ে ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে।

অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগে ষড়যন্ত্রকারীরা সক্রিয় হতে পারে উল্লেখ করে তারেক রহমান বলেন, সঙ্গত কারণেই এ সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে, তাদের দুর্বলতা তত বেশি দৃশ্যমান হতে থাকবে। বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা যত বেশি প্রতীয়মান হবে, জুলাই বিরোধী অপশক্তি ৫ আগস্ট নিয়ে তত বেশি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ পাবে। দেশে স্থিতিশীল পরিস্থিতিকে ক্রমেই জটিল করে তোলা হচ্ছে। এখনো সময় আছে, আমাদের সতর্ক হওয়া দরকার। পরাজিত, পলায়নপর অপশক্তি কিন্তু সুযোগের অপেক্ষায় ওঁৎ পেতে রয়েছে।

এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ হিসেবে জনগণের শক্তিকেই মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের জাল বোনা শুরু করেছে। তবে জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি, কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, পলাতক স্বৈরাচারের মতো বিএনপিরও বিজয় ঠেকানোর অপরাজনীতির পরিবর্তে আসুন আগে নির্বাচনের মাধ্যমে জনগণের বাংলাদেশের কাছে দায়বদ্ধ সরকার গঠন করি সকলে মিলে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে একটি নির্বাচনকেন্দ্রীক গণতন্ত্র চর্চার পথেই হাঁটতে হবে। জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক আমাদের বজায় রাখতে হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...