অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলার মেঘনায় জাহাজের ধাক্কায় কোস্টার ডুবি, প্রাণে রক্ষা পেল ১৩ স্টাফ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৫

remove_red_eye

১৬৬

মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় সিরামিক কোম্পানির ১৮ শ টন কাঁচামালবাহী কোষ্টার জাহাজ ডুবি

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে একটি সিরামিক কোম্পানির কাঁচামালবাহী এমভি রেক্সগ্লোরি-১ কোষ্টার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজে থাকা চালক মাষ্টার সকলেই উদ্ধার হয়েছে। তবে সোমবার দুপুর পর্যন্ত ডুবে যাওয়ার জাহাজের উদ্ধার কাজ শুরু হয়নি।
কোষ্টার জাহাজ এমভি রেক্স গ্লোরি-১ এর সুকানি  মোঃ শহিদুল ইসলাম ও স্থানীয়র প্রত্যক্ষদর্শীরা জানান, সিরামিক কাঁচামাল বোঝাই করে এমভি রেক্সগ্লোরি-১ চট্টগ্রাম বন্দর থেকে ২৯ আগষ্ট দিনে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পর দিন ৩০ আগষ্ট শুক্রবার রাতে ভোলার কাচিয়া ঘাটে নোঙর করে। রবিবার ভোর ৪ টার দিকে দিকে বিপরীত দিক থেকে আসা এম ভি সুলতান বক্কর নামের আরেকটি জাহাজ ধাক্কা দিলে রেক্সগ্লোরির তলা ফেটে যায়। এর পর থেকে ধীরে ধীরে জাহাজটি ডুবতে থাকে। জাহাজে থাকা ১৩ জন স্টাফ স্থানীয় ট্রলারের সাহায্যে মেঘনা নদীর তীরের তুলাতুলি মাছঘাটে আশ্রয় নেন। 

আজ সোমবার সকালে দেখা যায়, জাহাজটির চার ভাগের তিন ভাগ পুরোপুরি ডুবে গেছে। এখন শুধু মাষ্টার ব্রীজ চালকের রুম ও মাস্তুল দেখা যায়। জাহাজটি ডুবতে আরও ৪/৫  হাত বাকি আছে। সন্ধ্যার মধ্যে সম্পূর্ণ ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওই জাহাজে মীর সিরামিকসের প্রায় ১৮ শ টন কাঁচা মাল রয়েছে।

জাহাজের স্টাফরা জানান, বিষয়টি মালিকপক্ষকে অবহিত করা হয়েছে। তারা উদ্ধার জাহাজ পাঠিয়ে মালামাল খালাস ও জাহাজকে বিপদমুক্ত করার উদ্যোগ নেবেন। 

এ ব্যাপারে ভোলা ইলিশা নৌ থানা পুলিশের ওসি শাহিন উদ্দিন (পিপিএম) সাংবাদিকদের জানান, তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। ডুবে যাওয়া জাহাজের ষ্টাফদের উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়া হয়েছে। তবে জাহাজ টি উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোষ্টার জাহাজের পক্ষ থেকে ভোলা মডেল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ।

ভোলা জেলা মোঃ ইয়ামিন

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...