অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় ডিজিটাল মার্কেটিং ও ফুড এন্ড ব্রেভারেজ প্রশিক্ষণের উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০০

remove_red_eye

২৪৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ভেদুরিয়ার ব্যাংকেরহাট বাজারে জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটে (জেইউটিটিআই) ২টি ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিকিপ) প্রকল্পের আওতায় পরিচালিত বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) এর সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম চলছে, যা স্থানীয় যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ।
আজ সোমবার (০১ সেপ্টম¦র) সকাল ১১ ঘটিকায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিডব্লিউসিসিআই-এর প্রতিনিধি সাইমুম রেজা খান এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) এর পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মোস্তফা কামাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিজেইউএস পরিচালক (মাইক্রাফিনান্স) হুমায়ুন কবীর, এবং সঞ্চালনা করেন জেইউটিটিআই-এর অধ্যক্ষ সাধন কুমার পাল।
এই কর্মসূচির মাধ্যমে দুটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে: ডিজিটাল মার্কেটিং ও উদ্যোক্তা উন্নয়ন, এবং খাদ্য ও পানীয় উৎপাদন ও উদ্যোক্তা উন্নয়ন। অতিথিরা তাঁদের বক্তব্যে জানান, এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি, স্বনির্ভরতা অর্জন এবং ভোলার অর্থনৈতিক কর্মকা-কে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সিকিপ প্রকল্পটি দেশব্যাপী দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চালু রয়েছে, যা এডিবি এবং সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত।, যা নারী উদ্যোক্তাদের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।
এই প্রশিক্ষণ কর্মসূচি ভোলার স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি যুবসমাজের বেকারত্ব হ্রাসে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ভোলা প্রতিনিধি

ভোলা সদর মোঃ ইয়ামিন

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...