অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য শোভাযাত্রা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৮

remove_red_eye

২৬৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ভোলা জেলা বিএনপি’র সকাল ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। শোভা যাত্রায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা অংশ গ্রহণ করে। 

এর আগে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ভোলা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, তিনি বলেন, দেশে নানা ষড়যন্ত্র চলছে। বিশেষ করে নির্বাচনকে ঘিরে। তবে বিএনপি অতীতেও নানা ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে এসেছে। এবারও কোনো ষড়যন্ত্রই বিএনপিকে থামাতে পারবে না। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবেই হবে। এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সংগঠনের আদর্শ ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দলের অন্যান্য নেতৃবৃন্দ।

আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব রাইসুল আলম, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক হারুন অর রাশিদ ট্রুম্যান, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, এনামুল হক, হুমায়ুন কবির সোপান, ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, তরিকুল ইসলাম কায়েদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী প্রমুখ। এ সময় জেলা, উপজেলা, পৌর বিএনপি, জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...