বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫
২৫০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আজ ২ সেপ্টেম্বর দৈনিক বাংলার কণ্ঠের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়ার চতুর্থ মৃত্যু বার্ষিকী। ২০২১ সালের ২ সেপ্টেম্বর তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহ্ ঢাকে সাড়া দেন। রেখে যান তাঁর কর্মময় জীবনের অগণিত উদাহরণ।”আজ তাঁর অনুপস্থিতি আমাদের হৃদয়ে এক অপূরণীয় শূন্যতা হয়ে আছে। আমরা প্রার্থনা করি, মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন আমিন।
এদিকে আজো তাকে ভোলেনি ভোলার মানুষ। ১৯৫০ সালে ভোলা সদর উপজেলার জামিরালতা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়া ছিলেন সমাজসেবার এক জীবন্ত প্রতীক। তিনি ছিলেন এক নিবেদিতপ্রাণ মানুষ, যিনি নিরবে-নিভৃতে মানুষের কল্যাণে কাজ করে গেছেন আমৃত্যু। লোকচক্ষুর অন্তরালেই কাটিয়েছেন জীবন, কিন্তু তাঁর সেবামূলক কর্মকাণ্ড ছুঁয়ে গেছে হাজারো হৃদয়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক ও ব্যবসায়িক অঙ্গনেসবখানেই তিনি রেখেছেন বলিষ্ঠ নেতৃত্বের ছাপ।
তিনি ছিলেন ভোলা পৌরসভার নির্বাচিত কাউন্সিলর, ভোলা জেলা জুয়েলার্স মালিক সমিতির আমরণ সভাপতি, জামিরালতা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, ইটভাটা মালিক সমিতির দীর্ঘ সময় ধরে ছিলেন সভাপতি, ভোলা চেম্বার অব কমার্সের নির্বাচিত সভাপতি, টাউন কমিটি (বাংলা স্কুল) পরিচালনা পর্ষদের সভাপতি, ঠিকাদার সমিতির দীর্ঘদিনের সভাপতি, ভোলা-লক্ষ্মীপুর ফেরি সার্ভিস বাস্তবায়নের রূপকার এবং প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা কমিউনিটি পুলিশের প্রতিষ্ঠা কালীন সাধারণ সম্পাদক
সহ আরও বহু প্রতিষ্ঠানের কর্ণধার ও সক্রিয় পথপ্রদর্শক। এই সবকিছুর পাশাপাশি তিনি ছিলেন একজন সৎ, আদর্শবান ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ। অর্থনৈতিক স্বচ্ছতা, কর্মনিষ্ঠা ও নিরহংকার জীবনের মাধ্যমে অর্জন করেছিলেন মানুষের অগাধ ভালোবাসা ও বিশ্বাস। সবসময় হাস্যোজ্জ্বল, বিনয়ী ও সহজ মানুষটি সমাজসেবার কঠিন বাস্তবতাকে কখনোই নিজের উপর ছাপ ফেলতে দেননি।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত