অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তৃতা প্রতিযোগিতা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩৪

remove_red_eye

৩৯৬

মোঃ ইয়ামিন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা কার্যালয়ে সদর উপজেলা বিএনপি এ প্রতিযোগিতার আয়োজন করে।

অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মিয়া মো. ইউনুছ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম ও যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ ট্রুম্যান।

বক্তারা বলেন, তরুণরাই জাতির ভবিষ্যৎ। তাদের কণ্ঠে যদি গণতন্ত্রের দাবি জোরালোভাবে উঠে আসে, তবে বাংলাদেশ একটি শক্তিশালী ও দায়িত্বশীল রাষ্ট্রে পরিণত হবে। এ ধরনের আয়োজন তরুণদের উজ্জীবিত করবে এবং আলোকিত দেশ গঠনে ভূমিকা রাখবে। প্রতিযোগিতায় ভোলার বিভিন্ন উপজেলা থেকে ৪০ জন অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বক্তৃতার বিষয় ছিল— বিএনপির সূচনা, প্রেসিডেন্ট জিয়া, Take Back Bangladesh, দেশনেত্রী, ফ্যাসিস্টদের পুনর্বাসন, সংগ্রামের ১৮ বছর (২০০৯–২০২৪), বাংলাদেশ ও বাংলাদেশি জাতীয়তাবাদ, জুলাই আন্দোলন/২৪ ও তারেক রহমান।

বিজয়ীদের মধ্যে প্রথম হন ভোলা সরকারি কলেজ ছাত্রদলের সাকিব হোসেন শাখাওয়াত। দ্বিতীয় স্থান অর্জন করেন একই কলেজের মো. আদনান হোসেন, তৃতীয় হন ভোলা সরকারি ছাত্রদলের জিহাদ আনাবির, চতুর্থ স্থান অর্জন করেন ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক রাসেল আকন এবং পঞ্চম হন রাজাপুর ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি জিয়া উদ্দিন, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান আরজু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত শাকিল, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু ও সদস্য সচিব জাকারিয়া বেলাল।

বিচারকের দায়িত্বে ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম বাছেত এবং ধর্ম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আদিল মাহমুদ।

ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...