অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


মনপুরা-তজুমুদ্দিন ৭ দিন ধরে নৌরুটে যাত্রীবাহি সি-ট্রাক বন্ধ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১০

remove_red_eye

৩১১

অনুমোদনহীন ট্রলারে যাত্রী পারাপার, দুঘর্টনার আশংকা, দুর্ভোগে হাজার হাজার যাত্রী

আবদুল্লাহ জুয়েল, মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যান্ত্রিকত্রুটির অজুহাতে ৭ দিন ধরে বন্ধ রয়েছে যাত্রীবাহি সি-ট্রাক এসটি ইলিশা। জেলার সাথে এই বিচ্ছিন্ন উপজেলার যোগাযোগের একমাত্র নৌরুটে নিরাপদ সি-ট্রাকটি বন্ধ থাকায় বাধ্য হয়ে অনুমোদনহীন অবৈধ ট্রলারে যাতায়াত করছেন যাত্রীরা।

ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করে জানান, বিআইডব্লিউটিসি থেকে টেন্ডারে পাওয়া ঠিকাদীর প্রতিষ্ঠান ইয়ানুর এন্টারপ্রাইজের কর্ণধার মোঃ নুরুউদ্দিন সী-ট্রাকটি মেরামত না করে নিজস্ব ব্যবস্থাপনায় অনুমোদনহীন অবৈধ ট্রলারে যাত্রী পারাপার করছে।

এতে যে কোন সময় মেঘনার ডেঞ্জারজোনে দুঘর্টনায় ট্রলার ডুবির ঘটনায় প্রানহানির আশংকা করছেন  যাত্রীরা। তারপরও বাধ্য হয়ে দুর্ভোগ সহ্য করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন তারা।

গত মঙ্গলবার থেকে আজ অবধি পর্যন্ত এই নৌরুটে চলাচলকারী যাত্রীবাহি সি-ট্রাক এস.টি ইলিশা বন্ধ রয়েছে বলে যুগান্তরকে নিশ্চিত করেন টেন্ডারে পাওয়া সি-ট্রাক কতৃপক্ষের নিয়োজিত সুকানি মোঃ নিরব। তিনি আরও জানান, ঢাকা থেকে পার্টস আসলেই মেরামত করে ফের চালু হবে সি-ট্রাক।

যাত্রী সজিব, রাজু, আল-আমিন, বৈশাখী সহ অনেকে জানান, বাধ্য হয়ে ট্রলারে মাল আর যাত্রী গাদাগাদি করে যাতায়াত করছে। উপায় নাই, তাই দুর্ভোগ সহ্য করে যাতায়াত করছি। তারা এই নৌরুটে নিরাপদ সিট্রাক সবসময় চালু রাখার দাবী করেন। এছাড়াও সি-ট্রাক চালু না হওয়া অনেকে গর্ভবর্তী মা ও রোগিরা জেলা সদরে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারছেনা বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

এই ব্যাপারে সি-ট্রাক টেন্ডারে পাওয়া ঠিকাদার নুরুউদ্দিনের পক্ষে মোঃ নিরব উদ্দিন জানান, যান্ত্রিকত্রুটির মেরামতের কাজ চলছে। দুই একদিনের মধ্যে সি-ট্রাকটি চালু হবে। তবে ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে অনুমোদনহীন ট্রলারে যাত্রী পারাপারের ব্যাপারে কিছু বলতে নারাজ।

জানা যায়, বিআইডব্লিউটিসি থেকে মোঃ নুরুউদ্দিন মিয়া ইয়ানুর এন্টারপ্রাইজ এর নামে ইজারা নিয়ে মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে সি-ট্রাকটি পরিচালনা করছেন।

এই ব্যাপারে ভোলা জেলা বিআইডব্লিটিসি এর ব্যবস্থাপক কাওছার হোসেন জানান, সিট্রাকটি যান্ত্রিকত্রুটির কাজ শেষ করে ফের চলাচল করবে। যাত্রীদের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উধ্বর্তন কতৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলেন।

এই ব্যাপারে বিআইডব্লিউটিসি এর উপ-মহাব্যবস্থাপক (বরিশাল অঞ্চল) খন্দকার তানভীর মুঠোফোনে জানান, যান্ত্রিকত্রুটির কাজ শেষে সি-ট্রাক চলার কথা। দুইদিন আগে টেন্ডারে পাওয়া নুরুউদ্দিনকে অফিসে ডেকে সিট্রাক চালুর বিষয় বসেছিলাম। আজ ফের ডেকে দ্রুত সি-ট্রাক চালুর জন্য বলা হবে। দ্রুত সি-ট্রাক চালু না করলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।   


মনপুরায় ভোলা জেলা মোঃ ইয়ামিন



আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...