অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

নতুন কুঁড়ি-২০২৫ প্রতিযোগিতা উপলক্ষ্যে ভোলা জেলা তথ্য অফিসের সড়ক প্রচার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৬

remove_red_eye

৫৭৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক: প্রায় ২০ বছর পরে বিটিভিতে আবারো শুরু হচ্ছে নতুন কুঁড়ি প্রতিযোগিতা। আপনার সন্তানকে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়ে প্রতিভা বিকাশের সুযোগ করে দিন। নতুন কুঁড়ি প্ল্যাটফর্ম এর মাধ্যমে অনেকেই টেলিভিশন, চলচ্চিত্র, নাট্য শিল্প ও সঙ্গীতে সুন্দর ক্যারিয়ার গড়েছেন। নতুন কুঁড়ি-২০২৫ এ অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের সময়সীমা গত ১৫ আগস্ট থেকে শুরু হয়েছে যা চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত। এ উপলক্ষে ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোলা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে সড়ক প্রচার চালিয়েছে।
প্রতিযোগিতায় আগ্রহীরা বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট www.btv.gov.bd থেকে অনলাইনে আবেদন করা করতে পারবেন। এ বছর মোট ৯টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেগুলো হলো-১. অভিনয়, ২. আবৃত্তি, ৩. গল্প বলা বা কৌতুক, ৪. সাধারণ নৃত্য বা উচ্চাঙ্গ নৃত্য, ৫. দেশাত্মবোধক গান বা আধুনিক গান, ৬. রবীন্দ্র সংগীত, ৭. নজরুল সংগীত, ৮. লোক সংগীত এবং ৯. হামদ-নাত।

প্রতিযোগিদের বয়স সীমা : ‘ক’ শাখা: ৬-১১ বছর ‘খ’ শাখা: ১১-১৫ বছর। সারাদেশে ১৯টি অঞ্চলে শিল্পকলা একাডেমি কেন্দ্রে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো ঢাকা-১, ঢাকা-২, ঢাকা-৩, ময়মনসিংহ-১, ময়মনসিংহ-২, সিলেট, রংপুর-১ ও ২, রাজশাহী-১ ও ২, খুলনা-১, ২, ৩, বরিশাল-১ ও ২, চট্টগ্রাম-১, ২, ৩ ও ৪ ইত্যাদি। প্রাথমিক বাছাই উত্তীর্ণ প্রতিযোগীররা বিভাগীয় বাছাইয়ে অংশগ্রহণ করবেন। ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে ঢাকায় ২ থেকে ৬ নভেম্বর ২০২৫ এর মধ্যে।

ভোলা সদর ভোলা জেলা

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...