মো: ইয়ামিন
প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:২০
১৯৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিকে সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে ভোলার গ্রাম-গঞ্জে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা হায়দার আলী লেলিন।
২ সেপ্টেম্বর (সোমবার) তিনি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি অসুস্থ দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন, প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেন এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

হায়দার আলী লেলিন বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কথা অন্তর্ভুক্ত রয়েছে। রাষ্ট্র কাঠামো সংস্কারে এই ৩১ দফা বাস্তবায়িত হলে এর সুফল ভোগ করবে দেশের সকল মানুষ। তাই আমরা ঘরে ঘরে গিয়ে জনগণকে এই কর্মসূচি সম্পর্কে সচেতন করছি।
লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মফিজুল ইসলাম মিলন, ফেরদৌস বাহাদুর, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বেল্লাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক