অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:০৪

remove_red_eye

২৮৬

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১ টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলা রোডে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বোরহানউদ্দিন উপজেলা ও পৌর শাখা কার্যালয়ের সামনে অবস্থিত  মঞ্চ  থেকে  অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিন ব্যাপি কর্মসূচীর  উদ্ভোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও আজকের অনুষ্ঠানের সভাপতি সরোয়ার আলম খান।
অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে  ভার্চুয়ালী বক্তব্য প্রদান করেন   ভোলা -২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।

নির্ধারিত সময়ের আগেই  সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের খন্ড খন্ড মিছিল এসে জড়ো হয় উপজেলা ও পৌর শাখা কার্যালয়ের সামনে। এ-সময় দলীয় নেতৃবৃন্দের ছবি সংবলিত ব্যানার ফেষ্টুন নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেন দলীয় নেতাকর্মীরা।

পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, গত ১৬ বছর আমরা বাংলাদেশের জনপ্রিয় দল হয়েও আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারিনি। আজ দেশের জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া সঞ্চালনায়,  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক কাজী শহীদুল আলম নাসিম, সদস্য সচিব এ্যাডভোকেট কাজী মোঃ আজম,
পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আকবর পিন্টু,  সহ সভাপতি বশির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন,
উপজেলা যুবদলের আহবায়ক শিহাব উদ্দিন হাওলাদার, যুগ্ম আহবায়ক ফখরুল আলম মিঠু, সদস্য সচিব জসিম উদ্দিন খান, পৌর যুবদল আহবায়ক হেলাল উদ্দিন মুন্সি, সদস্য সচিব আবু জাফর মৃধা, যুগ্ম আহবায়ক  স্বর্নকার রাজিব হাওলাদার,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিটন সিকদার, সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নোমান, সদস্য সচিব শিপন হাওলাদার,  গংগাপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম মেম্বার, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান,  গংগাপুর ইউনিয়ন যুবদল সভাপতি মহিব্বুল্লাহ হাজী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম মুন্সি,  পৌর ২ নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন দফাদার,
উপজেলা ছাত্র দল সভাপতি দানিশ চৌধুরী, সদস্য সচিব তানজিল হাওলাদার, পৌর ছাত্র দল সভাপতি শাকিল মাতব্বর, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম, গংগাপুর ইউনিয়ন ছাত্র দল সভাপতি বাকিবুল্লাহ মৃধা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সুজন, সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...