অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় খেলাফত যুব মজলিসের বিক্ষোভ মিছিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:১৪

remove_red_eye

২৩৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস হামলার প্রতিবাদে ভোলায় খেলাফত যুব মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাদ আসর কালিনাথ রায়ের বাজারস্থ হাটখোলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তারা বলেন, গাজায় ইসরায়েলি বাহিনী যে অমানবিক হত্যাযজ্ঞ চালাচ্ছে তা মানবতার জন্য কলঙ্কজনক অধ্যায়। বিশ্ব মানবাধিকার সংগঠনগুলোকে অবিলম্বে এ হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা। বক্তারা ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা খেলাফত মজলিস উত্তরের সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সহ-সভাপতি মোসলেহ উদ্দিন, বায়তুলমাল সম্পাদক মৌলভী মাকসুদুর রহমান, খেলাফত যুব মজলিস ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুফতি সাখাওয়াতুল্লাহ আমিন, সহ-সভাপতি মুফতি তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নাঈম হাসানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

ভোলা সদর মোঃ ইয়ামিন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

আরও...