চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে জুলাই ২০২০ সকাল ১১:৩৮
৬৬৫
চরফ্যাসন প্রতিনিধি: “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা” প্রকল্পের পক্ষ থেকে ভোলার চরফ্যাসনে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিনা মূল্যে ক্ষুদ্র স্বাস্থ্য বীমা প্রকল্প ‘আমরা নিশ্চিন্ত’ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন এ প্রকল্পের উদ্বোধন করেন।
ব্রিটিশ সরকার ও জনগণের পক্ষ থেকে টকধরফ এর অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর নেতৃত্বে ডিজিটাল হেলথ কেয়ার সলিউশন এর কারিগরি সহায়তায় এবং পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইডি) এর তত্বাবধানে স্বাস্থ্য বীমা প্রকল্প ‘আমরা নিশ্চিন্ত’ বিনামূল্যে কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তিদের বিশেষ সুবিধা দিচ্ছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য সমন্বয়কারী পিএইচডি-ইএইচডি প্রকল্পে ফিল্ড কো-অর্ডিনেটর জাকির হোসেন ও রেজাউল করিম ভ‚ঁইয়া, আরএইচ স্টেপ এ.কে.এম. জাহিদুল ইসলাম, ডিআরআরএ এর সুখেন চন্দ্র সরকারসহ সরকারী ও বেসরকারী পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ ও বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্মনীত সংবাদিকগণ।
সংস্থার কর্মকর্তাগন বলেন, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় প্রস্তুতি ও সহায়তা পরিকল্পনা (এনপিআরপি) কে সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত স্থানীয় কোভিড-১৯ মহামারী মোকাবেলা কমিটির সাথে সমন্বয় করে ইএইচডি প্রকল্প বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী ও বরগুনা জেলায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। তারা বলেন, এই প্রকল্পের আওতায় পরিবারের ৬ জন সদস্যের জন্য সর্বোচ্চ বিশ হাজার টাকার স্বাস্থ্য বীমা রয়েছে। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা, হাসপাতালে ভর্তি, মাতৃত্বকালীন সুবিধা ও জীবন বিমার ক্ষেত্রে এর সুবিধা পাওয়া যাবে। এ পর্যন্ত খুলনা ও বরিশাল বিভাগে প্রায় ৪০০০ এর বেশি প্রতিবন্ধীসহ মোট ২ লক্ষ্য ৩০,০০০ মানুষ “আমরা নিশ্চিন্ত” প্যাকেজে নিবন্ধিত হয়েছে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক