অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সাংবাদিক আরিফ লিটন অসুস্থ, সবার কাছে দোয়া প্রার্থনা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২১

remove_red_eye

২৭৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : Mytv এর ভোলা জেলা প্রতিনিধি সাংবাদিক আরিফ হোসেন লিটন গুরুতর অসুস্থ হয়ে ভোলা ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি ছিলেন পরে আজ সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়া হয় ।

বৃহস্পতিবার সকালে ভোলার গাজীপুর রোডস্থ নিজ বাসার বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ইসলামিয়া হাসপাতালে ভর্তি করেন। দুপুরে চিকিৎসক ডাঃ শরীফ আহমেদ নিবির তত্ত্বাবধানে চিকিৎসা চললেও বিকেলের দিকে অবস্থার অবনতি হলে সিটিস্ক্যানসহ একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে এখনো নিশ্চিতভাবে রোগ নির্ণয় সম্ভব হয়নি।

আজ সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার বড় ভাই ও ভোলা পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান মিজান

সাংবাদিকতা জীবনে আরিফ হোসেন লিটন ভোলার নানা সামাজিক, রাজনৈতিক, মানবিক ও উন্নয়নমূলক বিষয়ে কাজ করেছেন। সম্প্রতি তার মানবিক প্রতিবেদন “বাবা অন্ধ তাই না খেয়ে দিন কাটছে সন্তানদের” এবং “বাবা-মা’রা যাওয়ায় না খেয়ে দিন কাটাচ্ছেন সন্তানেরা” ব্যাপক সাড়া ফেলে। এছাড়া ভোলার নদী ভাঙন, গ্যাস আন্দোলনসহ বিভিন্ন আলোচিত বিষয়ে তার নির্মোহ প্রতিবেদন প্রশংসিত হয়েছে।

সাংবাদিক আরিফ হোসেন লিটনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ভোলার বিভিন্ন গণমাধ্যমকর্মী হাসপাতালে ছুটে যান তাকে দেখতে। তার দ্রুত সুস্থতার জন্য সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সকলের কাছে দোয়া কামনা করেছেন।

ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। পাশাপাশি ভোলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও পরিচালনা করছেন।

ভোলা সদর মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...