বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:০৮
৫৩৪
সভাপতি নজরুল, সম্পাদক মামুন
বোরহানউদ্দিন প্রতিনিধি : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভোলার বোরহানউদ্দিন উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে । উত্তর হাসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মোহাম্মদ নজরুল ইসলাম কে সভাপতি, দক্ষিণ কুতুবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক ও মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো:কবির হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি অনুমোদন দেয় কেন্দ্রিয় কমিটি । শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিঃশ্চিত করেন নব নির্বাচিত কমিটির সদস্যরা ।
ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সুপারিশ ক্রমে,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতার স্বাক্ষরিত স্বারকে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, সারা দেশের মতো বোরহানউদ্দিন উপজেলায় দীর্ঘ প্রতীক্ষার পর ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের প্রচেষ্টায় আমরা এ কমিটি অনুমোদন পেয়েছি। তার দিকনির্দেশনায় উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারকে সুসংগঠিত করা ও বিদ্যালয় গুলোতে শিক্ষার গুণগতমান ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ ।
সভাপতি ও সম্পাদক আরো বলেন, যে বিশ্বাস রেখে আমাদের এই গুরু দায়িত্ব প্রদান করা হয়েছে,আমরা শিক্ষার মান বজায় রাখতে সর্বাত্নক চেষ্টা করবো । আমাদের ৫১ সদস্য বিশিষ্ট্য কমিটি উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোর সমন্বয়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে যুগপোযোগী করে তুলবো । নিজেদের মধ্যে সকল প্রকার ভেদাভেদ ভুলে আমরা একই প্লাটফর্মে কাজ করার অঙ্গীকার করছি।
নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপি , উপজেলা প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহ।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক