বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৫
২৩৪
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলা যাবে না। মব আর রাজনৈতিক কর্মসূচি দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে।
শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ আরও বলেন, গণঅধিকার পরিষদের কর্মসূচিকে যদি মব বলেন, তাহলে কেউ কাল বিএনপি, জামায়াত কিংবা এনসিপির কর্মসূচিকেও মব বলা শুরু করবে।
এসময় নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, কাদের দায় আছে এবং কাদের অবহেলার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি আমরা দেখবো।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কাকরাইলের ঘটনায় প্রথম হামলাটা জাতীয় পার্টির পক্ষ থেকে হয়েছে। রাজনৈতিক দিক থেকেও এক ধরনের বোকামি কার্যক্রম। কাদের থেকে সাহস পেয়ে এ ধরনের কার্যক্রম করা হয়েছে সেটি খতিয়ে দেখা হবে।
এসময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তারা অনেকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে। তাদের মাথা খারাপ হয়ে গেছে।
তিনি আরও বলেন, অনেকেই নির্বাচন বানচালের চেষ্টা করবে। তবে আমরা মনে করি যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, রাজনৈতিক দল থেকে শুরু করে সিভিল সোসাইটি– সবার সহযোগিতায় এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবার একটা সুষ্ঠু ও সুন্দর আয়োজন আমরা করতে পারব।
আদালতে সাংবাদিকের ওপর হামলা প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আদালত ন্যায় ও ইনসাফের জায়গা। সেখানে এ ধরনের হামলা নিন্দাজনক।
তিনি বলেন, সম্প্রতি আদালতের বিভিন্ন বেঞ্চে আইনজীবীদের চাপ প্রয়োগের নানা ঘটনা আমরা দেখেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এ ব্যাপারে কঠোর হতে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত