বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে জুলাই ২০২০ সকাল ১১:২১
৮৬৪
আকতারুল ইসলাম আকাশ: ঈদুল আজহা'র আর মাত্র ১দিন বাকি। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ীর টানে শেষ সময়ে বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে কর্মরত থাকা লোকজন। কেউ কেউ আবার সপরিবার মিলে ভাড়াটিয়া বাসা ছেড়েও চলে আসছে। যাঁরা আসছে তারা একে-অপরের সাথে গাদাগাদি করে ছুটছেন। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এতে করোনা সংক্রমণের ঝুঁকির আশঙ্কা রয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইলিশা লঞ্চ ও ফেরিঘাটে এমনই চিত্র দেখা গেছে।
ল²ীপুরের মজুচৌধুরি ঘাট থেকে ভোলার ইলিশার উদ্দেশ্যে বেলা সাড়ে এগারোটায় ছেড়ে আসা যাত্রীবাহী সি-ট্রাক এস টি খিজির-৮ দিয়ে প্রায় তিনশোর মতো যাত্রী এসেছে। যদিও এস টি খিজিরের ধারণক্ষমতা ২৫০। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করায় রয়েছে দুর্ঘটনার আশঙ্কাও।
এছাড়াও মজুচৌধুরি ঘাট থেকে ছেড়ে আসা এম ভি পারিজাত ও ঢাকা থেকে ছেড়ে আসা গ্রীনলাইনেও যাত্রীর ভিড় ছিলো চোখে পড়ার মতো।
এদিকে ল²ীপুর মজুচৌধুরি ঘাট থেকে ছেড়ে আসা লঞ্চ ও ফেরির যাত্রীদের সন্দেহজনক হিসেবে ব্যাগ তল্লাশি করছেন ঘাটে থাকা দায়িত্বরত পুলিশ সদস্যরা।
এস টি খিজির-৮ এর মাষ্টার আব্দুল বারেক জানান, সকাল সাড়ে এগারোটার ট্রিপে খিজির জাহাজে প্রায় দুইশো'র মতো যাত্রী এসেছে। তবে যাত্রীদের দাবি যাত্রীর সংখ্যা প্রায় তিনশো'র মতো হবে।
ঘাটে দায়িত্বরত ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রতন কুমার শীল বলেন, সন্দেহজনক হিসেবে যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে। তবে সামাজিক দুরত্ব বজায় রাখতে ও মাস্ক ব্যবহার করতে সকলকে বারবার বলা হচ্ছে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত