বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে জুলাই ২০২০ সকাল ১১:২৬
২১৯৬
আকতারুল ইসলাম আকাশ \ ভোলায় শেষ সময়ে জমে উঠেছে গরুর হাট। সাধারণ ক্রেতাদের পাশাপাশি বেপারীরাও গরু কিনছেন চাহিদা মতো। তবে ছোট ও মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি থাকলেও বেচা বিক্রি নেই বড় গরুর। এতে বড় গরুর বিক্রেতাদের মাঝে দেখা দিয়েছে হতাশা। আর ছোট ও মাঝারি গরুর দাম কম হওয়ার পরেও তা বিক্রি করতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা। তারা বলছেন লাভ তো দূরের কথা হাজার হাজার টাকার মতো লোকসানের সম্মুখীন হচ্ছেন তারা। তবুও অনেকটা বাধ্য হয়ে বেচা বিক্রি করছেন তারা। বুধবার সদর উপজেলার পরানগঞ্জ গরুর হাট ঘুরে এমনই চিত্র দেখা গেছে।
করোনা ভাইরাসের কারণে মানুষ আয় উপার্জনের কথা চিন্তা করে নিজের সাধ্যমতো ছোট ও মেঝো গরুর প্রতি আগ্রহ বেড়েছে। প্রতিবছর যাঁরা বড় গরু দিয়ে কোরবানি দিতেন এখন তারাও ঝুঁকছেন ছোট ও মেঝো গরুর দিকে।
হাটে গরু নিয়ে আসা বিক্রয়তাদের সাথে কথা বলে জানা যায়, মহামারী করোনা ভাইরাসের কারণে মানুষের আয় উপার্জন বন্ধ হাওয়ায় নিজেদের সাধ্যমতো বেশির ভাগ ক্রেতাই ছোট ও মাঝারি গরু কিনছেন। দু'একজন ছাড়া বড় গরু তেমন কেউই কিনছেন না। তবে বিক্রেতারা জানান, হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকলেও তার ন্যায্য দাম পাচ্ছেন না বিক্রেতারা। এতে হতাশ প্রকাশ করেন তারা। অন্যদিকে বড় গরু তেমন একটা বিক্রি না হওয়ায় একেবারেই হতাশা ও দুশ্চিন্তায় পড়েছেন বড় গরুর মালিকরা।
হাটে গরু নিয়ে আসা বিক্রেতা আনিসুর রহমান বলেন, গত বৃহস্পতিবারে ইলিশা হাটে তার লাল রংয়ের একটি ষাঁড়ের দাম বলেছিল ৯৫ হাজার টাকা। গত মঙ্গলবার হাওলাদার হাট বাজারে সেই গরুর দাম উঠেছে ৮০ হাজার টাকা। তবে দিনদিন ক্রেতারা দাম কম বলায় ও দিনদিন গরুর দাম কমে যাওয়ায় আজকে তিনি সেই ষাঁড়টি বিক্রি করেছেন ৭৫ হাজার টাকায়। শুধু আনিসুর রহমানই নয়। আজকে হাটে গরু নিয়ে আসা অনেক বিক্রেতাই কম দামে গরু বিক্রি করেছেন বলে জানা গেছে।
হাটে বড় গরু নিয়ে আসা খামারি জসিম উদ্দিন জানান, কয়েক সপ্তাহ আগেও তার জমিদার নামে ষাঁড়টির দাম উঠেছিল ২ লাখ ৮০ হাজার টাকা। তবে আজকের হাটে তা মাত্র ২ লাখ ১০ হাজার দাম বলছেন ক্রেতারা। তিনি জানান, বড় গরু তেমন একটা কেউই কিনছে না। তবে বাধ্য হয়ে অনেকেই কম দামে দু'একটা বিক্রি করছেন।
এদিকে পরানগঞ্জ গরুর হাটের ইজারাদার মো. কামাল পাশা জানান, বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় দুইশো গরুর বেচা বিক্রি হয়েছে। যাঁর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মেঝো ও ছোট গরু। সন্ধ্যা পর্যন্ত আরও বেচা বিক্রির হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। এদিকে বিকেল সাড়ে চারটার দিকে বাজার পরিদর্শন করেছেন ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। তিনি বাজারে সামাজিক দুরত্ব বজায় রেখে ও মাস্ক ব্যবহার করে গরু বেচাকেনার জন্য সকলের প্রতি আহŸান জানান ।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক