অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:০৯

remove_red_eye

২৫৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াছেপ আহম্মেদ (দিপু তালুকদার)। ভোলা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি হারুন-অর-রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রানা ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ-সভাপতি ও আনন্দ টেলিভিশনের জেলা দক্ষিণ প্রতিনিধি মহিউদ্দিন আজিম, বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি জুন্নু রায়হান, ভোলার বাণীর সম্পাদক মাকসুদুর রহমান, দৈনিক বাংলার কণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার ও স্বদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি এইচ আর সুমন, আজকের ভোলা-এর সহযোগী সম্পাদক এম শাহরিয়ার ঝিলন,  ভোলার বাণীর সিনিয়র স্টাফ রিপোর্টার মাহে আলম মাহী, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নুর মো. আরিফ এবং আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. মনির খান। সভাটি সঞ্চালনা করেন ভোলার বাণীর সিনিয়র স্টাফ রিপোর্টার ইয়ামিন হোসাইন।
বক্তারা তাদের আলোচনায় মুক্ত সাংবাদিকতার বিকাশ, মফস্বল সাংবাদিকদের নানা সমস্যা, পেশাগত নীতিমালা, সংবাদকর্মীদের কল্যাণ এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। আলোচনা সভা শেষে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে ভোলা জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


ভোলা সদর মোঃ ইয়ামিন



আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...