বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮
২২৮
বাংলার কণ্ঠ ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডু হঠাৎ অশান্ত হয়ে উঠেছে। আজ (সোমবার) দুপুরের দিকে সেখানে ছাত্র-জনতা সরকারের বিপক্ষে আন্দোলন শুরু করে। উদ্ভুত পরিস্থিতিতে কারফিউ জারি করে দেশটির সরকার। এদিকে, দুটি প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে নেপালে রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
আগামীকাল (মঙ্গলবার) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল ফিফা প্রীতি ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলা। উদ্ভুত পরিস্থিতিতে আগামীকালের ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী জামাল ভূঁইয়ার দল আজকের অনুশীলন করতে পারেনি।
নেপালের কাঠমান্ডু থেকে বাংলাদেশ ফুটবল দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন, ‘নেপাল সময় বিকেল সোয়া ৩টায় আমাদের অনুশীলন ছিল। দুপুর আড়াইটার দিকে জানানো হয় বাইরের পরিস্থিতি উত্তপ্ত। ফলে এই সময়ে অনুশীলনের জন্য রওনা হওয়া যাবে না। বাংলাদেশ দল এখন নিরাপদে হোটেলেই অবস্থান করছে।’
নেপাল গতকাল অনুশীলন করলেও বাংলাদেশ দল ছিল বিশ্রামে। আজ বিকেলে অনুশীলন হওয়ার কথা থাকলেও এই পরিস্থিতিতে না হওয়ার সম্ভাবনাই বেশি। আগামীকাল ম্যাচ হলে দুই দিন অনুশীলন ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। আগামীকালের ম্যাচ উপলক্ষ্যে আজ সকালে দুই দলের কোচ-অধিনায়ক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও করেছে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক