অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৪৯

remove_red_eye

৪০৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে জনগণই হবে বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস। তিনি অভিযোগ করেন, পতিত সরকারের আমলে জনগণ রাষ্ট্র পরিচালনায় মতামত দেওয়ার অধিকার হারিয়েছিল, লক্ষ লক্ষ গায়েবি মামলা দেওয়া হয়েছিল, গুম-খুন করা হয়েছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে।

 

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘তিন কোটি নতুন ভোটার ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি। স্বৈরাচাররা ক্ষমতায় টিকে থাকতে গুমের রাজনীতি চালু করেছে এবং মেগা প্রকল্পের নামে দেশে মেগা দুর্নীতি করেছে। বহু মানুষের আত্মত্যাগের ফলে আজ বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এখন জনগণের প্রত্যাশা-দেশ গড়ে তোলা। ’
তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য ও অবস্থান নিয়ে যদি দেশে অরাজকতা তৈরি হয় এবং তাতে স্বৈরাচার ফিরে আসার সুযোগ তৈরি হয়, তবে তা দেশ ও জনগণের জন্য কোনো সুফল বয়ে আনবে না। জনগণ বেছে নেবে কারা আগামী দিনে দেশ পরিচালনার যোগ্য।

বিএনপি বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল দাবি করে তারেক রহমান বলেন, ‘আমরা আড়াই বছর আগে জনগণের সামনে ৩১ দফা ঘোষণা করেছি। সরকার গঠন করলে সেই ভিত্তিতেই দেশ পরিচালনা করা হবে। জনগণের ওপর আস্থা রাখুন, জনগণকে সিদ্ধান্ত নিতে দিন। নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে, যেন গণতন্ত্র কোনোভাবে বিঘ্নিত না হয়। ’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এবারের নির্বাচন যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটা সহজ নাও হতে পারে। দিন যত যাচ্ছে, আশঙ্কা সত্যি হচ্ছে। বাংলাদেশ যতক্ষণ গণতন্ত্রের রেললাইনে না উঠছে, বিএনপির আন্দোলন চলবে। ’

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী নির্বাচনে জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করতে পারবে এবং ৩১ দফার আলোকে দেশ পরিচালনা করবে। বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিয়ে সুন্দর দেশ গড়ে তুলতে বিএনপি অঙ্গীকারবদ্ধ।
সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ জাতীয় নির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে মির্জা ফয়সল আমিনকে সভাপতি ও পয়গাম আলীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...