লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১০
৩৯৯
আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৭ শিক্ষার্থী এসএসসিতে বৃত্তি পেয়েছে। এরআগে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় এই শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে ১০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পুরো জেলায় শতভাগ পাসের একক রেকর্ড অর্জন করেছে। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন শিক্ষার্থী।
এবার নতুন করে ১৭ শিক্ষার্থীর বৃত্তিপ্রাপ্তিতে উচ্ছ্বসিত প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা। প্রকাশিত এই বৃত্তির ফলাফলেও উপজেলায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে হা-মীমের শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, রোববার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত এসএসসি ও সমমানের বৃত্তির ফলাফলে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- মো. জুবায়ের ইসলাম, মো. সবর ইসলাম, তাসনিম হোসেন তানহা, ইসমাইল হোসেন ইমন, সাদমান মুক্তাদিন অন্তু, ইফতেখার আহমেদ জিসান, অভিষেক আহমেদ আবির, মাহাদি ইসলাম আলভী, মো. তরিকুল ইসলাম, মো. তুষার, ইষান আল রাহী, মো. মমশাদ হোসেন, তানহা আলম মমো, উদিতা আক্তার মরিয়ম, মোসা. মায়মুনা বেগম, আমেনা বেগম এবং মারিয়া আক্তার মিম। এসব শিক্ষার্থীর বৃত্তিপ্রাপ্তির মাধ্যমে প্রমাণ হয়েছে শুধু শতভাগ পাশ নয় বরং মেধা ও যোগ্যতার ক্ষেত্রেও হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সব সময় এগিয়ে থাকে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, এ সাফল্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার উজ্জ্বল দৃষ্টান্ত। এর মাধ্যমে আমরা ভবিষ্যতে আরো বড় অর্জনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা পাবো ইনশাআল্লাহ।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক