অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে টাইফয়েড দিকাদান কর্মসূচি উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:৪৭

remove_red_eye

২৫৪

এম এ হালিম, তজুমদ্দিন থেকে: ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আগামী টাইফয়েড দিকাদান কর্মসূচি ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাহাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান।

আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান, শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান, প্রেসক্লাব ভারপ্রাপ্ত আহবায়ক মীর সাইদুল হক মুরাদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম সাদী প্রমূখ।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, টাইফয়েড প্রতিরোধে শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে সরকারের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করছে। এ কর্মসূচি বাস্তবায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)বাংলাদেশ, গাভী(Gavi), পাথ (PATA), ইউনিসেফ সহ বিভিন্ন সংস্থা সহযোগিতা করছে। ১৫ বছরের কম বয়সী শিশুর জন্য ০৫ অক্টোবর ২০২৫ এর মধ্যে www.vaxepi.gov.bd ওয়েবসাইট এর মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।

বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রাণঘাতী ব্যাধি। তাই এ টিকা কার্যক্রমকে সফল করতে সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।

তজুমদ্দিন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...