বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:২৩
২৬৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : দূর্নীতির অভিযোগে ভোলার নদী বন্দরের সহকারী পরিচালক মো: রিয়াদ হোসেনের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার বিকেল ৩ টার দিকে ভোলার ইলিশা লঞ্চঘাটে এই কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেন ভোলার ভেদুরিয়া স্প্রিডবোট মালিক ও বোট চালক সমিতির ভুক্তভোগীরা।
এদিকে এর আগে ঢাকা থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও উপ-সচিব ভোলায় আসার খবরে দুপুর ১ টা থেকে ভোলার ইলিশা লঞ্চঘাটে অবস্থান নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন ভোলা জেলা ও ভেদুরিয়া স্প্রিডবোট মালিক ও বোট চালক সমিতির ভুক্তভোগীরা।পরে ঢাকা থেকে ভোলায় আসা নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, সুরাইয়া পারভীন শেলী ও উপ-সচিব জেসমিন আকতার বানুর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
তাদের অভিযোগ ভোলার নদী বন্দরের সহকারী পরিচালক মো: রিয়াদ হোসেন ভোলায় যোগদারের পর থেকেই অনিয়ন ও দুর্নীতি মাধ্যমে স্প্রিটবোট মালিকদের কাছ থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা আদায় করছেন। এর প্রতিবাদ করলে তাদেরকে মামলার ভয় দেখান। অনেকের নামে মামলা দেয়া হয়েছে।

তবে এ ব্যাপারে অভিযোগ অস্বীকার করে ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো: রিয়াদ হোসেনের জানান,স্প্রিডবোট মালিক ও বোট চালক সমিতির লোকজন ভোলার ভেদুরিয়া লঞ্চ ঘাটে স্পীড বোটের সরকারি ভাড়ার চাট মানে না। তাই দিনে দুপুরে ছিঁড়ে ফেলে এবং কর্তব্যরত ট্রাফিক সুপার ভাইজারের গায়ে হাত দেয়। এতে প্রথমে জিডি হয়। পরবর্তীতে মামলা চালু হয়। এ কারনে ইজারাদারের লোকজন সহ তারা মানববন্ধন করে। আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ছোট করার জন্য তারা এই কাজ করেছে। তাদের অভিযোগ ইতিপূর্বে দিয়েছে কিন্তু কোন সত্যতা পাওয়া যায়নি ।
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত