অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৩১শে জুলাই ২০২০ সকাল ১১:১১
১০৮৮
অচিন্ত্য মজুমদার: ভোলায় রূপালী ব্যাংকের নতুন বাজার কর্পোরেট শাখার এক কর্মী ও সিভিল সার্জন অফিসের এক স্টাফসহ নতুন করে আরো ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ১২ জন, ১ জন বোরহানউদ্দিন, ৩ জন লালমোহন ও ১ জন তজুমদ্দিন উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫২৮ জনে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৬ জনের। শুক্রবার সকালে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৫২৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩৭৩ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ২৪৫ জনের মধ্যে সুস্থ ১৭০ জন। দৌলতখানে আক্রান্ত ৩৭ জনের মধ্যে সুস্থ ৩১ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৬৭ জনের মধ্যে সুস্থ ৪৫ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪২ জনের মধ্যে সুস্থ ২৭ জন, লালমোহনে আক্রান্ত ৫৪ জনের মধ্যে সুস্থ ৩৯ জন, চরফ্যাশনে আক্রান্ত ৫৪ জনের মধ্যে সুস্থ ৩৯ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ২৯ জনের মধ্যে সুস্থ ২২ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৬ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ৪ হাজার ৫৫৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা, বরিশাল ও ভোলা ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রির্পোট এসেছে ৪ হাজার ৫২২ জনের। এছাড়া ৩৫ জনের রির্পোট এখনো অপেক্ষমান আছে।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত