অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তিন দফা দাবির পক্ষে আগামী ১৩ সেপ্টেম্বর গণসমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৬

remove_red_eye

২৭১

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তিন দফা দাবির পক্ষে গণসমাবেশের আয়োজন করেছে। আগামী ১৩ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ২টায় ভোলা ঐতিহাসিক সরকারি স্কুল মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে। আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখা। বৃহস্পতিবার বেলা ১২ টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদসম্মেলনে এসব তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক (উত্তর) তরিকুল ইসলাম। 
তিনি বলেন, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)। বিশেষ অতিথি থাকবেন দলটির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ—উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য মামুনুর রশিদ খান, সহকারী মহাসচিব মুফতি এসহাক মোহাম্মদ আবুল খায়ের প্রমুখ। সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজি।
আরও জানান, তিন দফা দাবি হলো—পি আর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জুলাই গণহত্যার বিচার। আয়োজকরা জানান, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটের সমান মূল্য নিশ্চিত হবে, সংসদে বৈচিত্র্য ও নারীদের-সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব বাড়বে, পাশাপাশি একক দলীয় আধিপত্য ও মনোনয়ন বাণিজ্য কমবে।
রাষ্ট্র সংস্কারের যৌক্তিকতা তুলে ধরে বক্তারা বলেন, অতীতের স্বৈরাচারী শাসন ও মেরুদণ্ডহীন রাষ্ট্রব্যবস্থা জনগণকে হতাশ করেছে। তাই জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন জরুরি।
এছাড়া জুলাই গণহত্যার বিচার দাবি জানিয়ে আয়োজকরা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা এবং ইতিহাসের সঠিক স্বীকৃতির জন্য এ বিচারের বিকল্প নেই। এটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
গণসমাবেশে স্থানীয় সাংসদ পদপ্রার্থী, কেন্দ্রীয় শূরা সদস্য, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা। সমাবেশ সঞ্চালনা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক।
দলটির নেতারা জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতে যেমন দেশ ও মানবতার কল্যাণে কাজ করেছে, ভবিষ্যতেও পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে রাষ্ট্রের সংকট উত্তরণে দায়িত্বশীল ভূমিকা রাখবে।
সংবাদসম্মেলনে আরো বক্তব্য রাখেন, ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাও. ওবায়দুর রহমান বিন মোস্তফা, ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান)আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি রেজাউল করিম বোরহানী, ভোলা-৩ (লালমোহন -তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাও.মোহাম্মদ মোসলেহউদ্দিন, ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কামাল উদ্দিন প্রমূখ।

ভোলা জেলা মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...