অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার ইলিশা তালতলি লঞ্চঘাটে পল্টুন বিচ্ছিন্ন: জেলে নৌকা বিধ্বস্ত, হাজারো যাত্রী দুর্ভোগে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:১১

remove_red_eye

৪৬২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ইলিশা তালতলি লঞ্চ ঘাটের পল্টুনের এফ এস তার ছিরে বিছিন্ন হয়ে বিআইডব্লিউটিএ'র টার্মিনাল নদীর ভিতরে চলে গেছে।  আজ বৃহস্পতিবার সকালে অতিরিক্ত লঞ্চের চাপ ও মেঘনা নদীর তীব্র স্রোতের চাপে এ ঘটনা ঘটে। এতে করে ঢাকা - ভোলা রুটের কয়েক হাজার যাত্রী দুর্ভোগের মুখে পড়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ইলিশা তালতলি লঞ্চ ঘাটে ধারন ক্ষমতার অতিরিক্ত একই সাথে ৪ টি লঞ্চ ঘাট করে যাত্রীদের উঠানোর চেষ্টা করে। এতে করে অতিরিক্ত চাপের কারণে পল্টুনের এফ এস তার ছিরে যায়। এক পর্যায়ে মেঘনা নদীর তীব্র স্রোতের তোড়ে বিআইডব্লিউটিএ'র লঞ্চ টার্মিনাল বিচ্ছিন্ন হয়ে নদীর ভিতরে চলে যায়। এসময় নদীর তীরে বাঁধা অবস্থায় একটি নৌকা টার্মিনালের চাপে বিধ্বস্ত হয়। বর্তমানে লঞ্চের   টার্মিনালটি ঘাট থেকে সরে গিয়ে মেঘনা নদীর ভিতরে অন্য এফ এস তারের সাথে আটকা রয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে টার্মিনালটি নদীর ভিতরে চলে যাওয়ার আশংকা রয়েছে। স্থানীয় ও যাত্রীরা জানান, দুর্বল অবকাঠামো আর অব্যবস্থাপনার কারণে ভোলা-ঢাকা নৌরুটের ইলিশা লঞ্চ ও ফেরি ঘাটে যাত্রীদের ভোগান্তি এখন নিত্যসঙ্গী। তাই  দুর্ভোগ লাঘবে টেকসই উপযোগী টার্মিনাল নির্মাণের দাবী জানান যাত্রীরা। দ্রুত এ ঘাট টি দ্রুত  সংস্কার না করা হলে চরম দুর্ভোগ পোহাতে হবে।

এব্যাপারে বিআইডব্লিউটিএ'র ভোলা নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের উপ পরিচালক মোঃ মামুনুর রহমানজানান, তারা ইতোমধ্যে এ লঞ্চ টার্মিনাল টি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পল্টুন উদ্ধার করে স্থাপনের জন্য বিআইডব্লিউটিএর একটি জাহাজ নিহারিকা আসার জন্য ইতোমধ্যে বলা হয়েছে। আশা করা হচ্ছে দ্রুত সময়ের জন্য ইলিশা লঞ্চ ঘাট মেরামত করে পুনরায় স্থাপন করা হবে ।

ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...