বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৫৪
২৮৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : জীবনের দীর্ঘ সংগ্রামে অভাব অনটনের সঙ্গে লড়াই করেছেন বিধবা আনোয়ারা বেগম (৬০)। স্বামীর মৃত্যুর পর ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের বেড়িবাঁধের ঢালে জরাজীর্ণ একটি ঝুপড়িই ছিল তাঁর শেষ আশ্রয়। মাথার ওপর ভাঙা টিন, চারপাশে দুর্বল বেড়া যে কোনো সময় ভেঙে পড়তে পারত সেই ঘর। দুই কন্যাকে নিয়ে তিনি কাটিয়েছেন অনাহার–অর্ধাহারে দিন, পাননি সরকারি সাহায্য কিংবা সমাজের সহায়তা।
অবশেষে দীর্ঘ কষ্টের পর নতুন আশ্রয় পেলেন আনোয়ারা বেগম। ভোলা–৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া তাঁর জন্য তৈরি করে দিয়েছেন একটি নতুন টিনের ঘর।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, নতুন ঘরে আলো ঝলমল করছে। স্থানীয়রা জানান, আগে দূর থেকে ঘরটিকে পরিত্যক্ত মনে হতো। অথচ সেই ভাঙাচোরা ঝুপড়িতেই টিকে ছিলেন আনোয়ারা। এখন নতুন ঘর পেয়ে তিনি স্বস্তির নিশ্বাস ফেলেছেন।
তবে শুধু আনোয়ারা বেগম নন, অসহায় আরও অনেক মানুষের পাশে দাঁড়িয়েছেন ছিদ্দিক উল্লাহ মিয়া। আহাম্মদপুর ইউনিয়নের শামীম গাছ থেকে পড়ে কোমর ভেঙে শয্যাশায়ী হয়ে পড়লে তাঁর পুনর্বাসনের জন্য একটি দোকান করে দেন এবং চলাফেরার জন্য হুইলচেয়ার উপহার দেন। বোরহানউদ্দিনে দুর্ঘটনায় পা হারানো ইয়ানুর বেগমকেও নতুন হুইলচেয়ার দিয়ে সহায়তা করেছেন তিনি।
এ ছাড়া নিজ উদ্যোগে চরফ্যাশনের শুকনাখালী বাজার ও গাছিখাল বাজারে দুটি গভীর নলকূপ স্থাপন করেছেন। পাশাপাশি অসুস্থ চর কলমী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাজাহান চৌধুরীর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।
মানবিক এসব কর্মকাণ্ড সম্পর্কে ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, “আমি কাউকে খালি হাতে ফিরিয়ে দিই না। সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি এবং সবসময় চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়াতে।
স্থানীয়রা বলছেন, রাজনীতির পাশাপাশি মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ছিদ্দিক উল্লাহ মিয়া। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তাঁর এই উদ্যোগ এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক