বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৪
২৩৬
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলার চরফ্যাশনে যৌথ অভিযান চালিয়ে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিংবোট, ৫টি বেহুন্দি জালসহ ৮ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল হক। এর আগে, বৃহস্পতিবার বিকেলে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার শুকনাখালী এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের চরমানিকা আউটপোস্ট এবং মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযানে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিংবোট ও ৫টি বেহুন্দি জালসহ ৮ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত জেলেদের, ট্রলিংবোট ও জব্দকৃত জাল দুলারহাট থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত